Friday, December 23, 2016

বর্তমান শিক্ষায় শিক্ষিত

আমাদের বর্তমান স্কুল-বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন এক ব্যবস্থা, যেখানে আমরা যত বেশি শিক্ষার্জন  অথবা শিক্ষা গ্রহণ করব বা শিক্ষিত হবো তত বেশি আমরা আমাদের ধর্ম (হিন্দু, মুসলিম,..) বিষয়ে অজ্ঞ হতে থাকব বা বিশ্বাস হারাতে থাকব। এর পিছনে অবশ্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে 'যুক্তি'। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন এক ব্যবস্থা, এখানে আমরা সবাই যুক্তি দিতে বা যুক্তি-তর্ক করতে পছন্দ করি। যেটাকে আমরা যত বেশি যুক্তি দিয়ে বুঝাতে পারবো, সেটাকেই সবাই মেনে নিবো, হোক সেটা সত্য বা মিথ্যা। কিন্তু ধর্ম হচ্ছে 'অন্ধ বিশ্বাস' যেখানে যুক্তির চেয়ে বিশ্বাসের প্রাধান্যই বেশি; বিশ্বাস করবোতো আছে, না করলে নেই। এখানে সব সময় যুক্তি খাটে না। ঈমান বা বিশ্বাস নেই তো কোন ধর্মই নেই। তাই দেখা যায় যে তথাকথিত শিক্ষিত লোকদের চেয়ে অশিক্ষিত লোকেরাই বেশি ধর্মানুরাগী। কারণ তারা তাদের ধর্ম বিশারদদের কথা অন্ধভাবে বিশ্বাস করে, কোন যুক্তি তর্ক খুজতে যায়না। 

অথচ হায়! আমরা যদি এই ইংরেজ শিক্ষা ব্যবস্থা অনুসরণ না করে যার যার ধর্ম শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে এই সমাজ ও দৈনন্দিন জীবনের কতো বিশাল এক পরিবরতনইনা দেখতে পেতাম। হয়তো দরকারই হতোনা কোনো ট্যাক্স ব্যবস্থার, দেখতে হতোনা চুরি-ডাকাতি, হত্যা-রাহাজানি অথবা মিথ্যার কারসাজি...।

No comments:

Post a Comment