GreenVein.BD
GreenVein.BD is a foundation for planting and protecting trees. Our vision is to reduce global warming and implement reforestation programs. Our aim is to develop this into a self sustainable project in the upcoming years.
Tuesday, January 17, 2017
Sunday, January 15, 2017
বিস্কুট খেলাঃ জীবনের পথে অগ্রসরণ
বিস্কুট খেলা নামটার সাথে পরিচয় নেই এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। ছেলেবেলার অনেক উপভোগ্য একটা খেলার নাম হচ্ছে এই বিস্কুট খেলা, যেখানে মুখের উপড় একটি সুতার মধ্যে ঝুলানো থাকে একটি বিস্কুট। যার মাধ্যমে লাফিয়ে লাফিয়ে বিস্কুটটি খাওয়ার নেশা সৃষ্টি করা হয় প্রতিযোগিদের মনে। যার মনে খাওয়ার নেশাটা যত বেশি জাগ্রত থাকে আর খাওয়ার কৌশলটা রপ্ত করতে পারে, সে সর্বপ্রথম খেতে পারে। অবধারিতভাবে প্রথম পুরস্কারটাও তার ভাগ্যেই জুটে।
ঠিকতেমনিভাবে, একজন মানুষ যদি তার কর্মজীবনেও একটি বিস্কুট (লক্ষ্য) ঝুলিয়ে নেয় আর সেটা অর্জন করার পথটা রপ্ত করে চেষ্টা করতে থাকে তাহলে সে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেই। এই বিস্কুট খাওয়ার নেশাটা যার মনে যত তীব্র, তার জীবনের অগ্রগতি ততো বেশি। কারো জীবনে যদি এই বিস্কুট (লক্ষ্য) বা নেশা না থাকে তাহলে যে জীবন থেমে থাকবে তা নয়। সেক্ষেত্রে হয়তো খেলা শেষ হওয়ার পর আপনি শুধু ওই বিস্কুটটাই খেতে পারবেন, পুরস্কারের আশা আর করতে পারবেননা। অর্থাৎ জীবন চলবে অন্য সবারমতো, বলতে পারবেননা আমি আমার যুগের/শতাব্দীর সেরাদের একজন।
তাই আমাদের উচিত জীবনের লক্ষ্য স্থির করে সেটাকে অর্জনের নেশায় পরিণত করা, আর সেটা অর্জনের কৌশল রপ্ত করে সে পথ ধরে এগিয়ে চলা।
Friday, December 23, 2016
বর্তমান শিক্ষায় শিক্ষিত
আমাদের বর্তমান স্কুল-বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন এক ব্যবস্থা, যেখানে আমরা যত বেশি শিক্ষার্জন অথবা শিক্ষা গ্রহণ করব বা শিক্ষিত হবো তত বেশি আমরা আমাদের ধর্ম (হিন্দু, মুসলিম,..) বিষয়ে অজ্ঞ হতে থাকব বা বিশ্বাস হারাতে থাকব। এর পিছনে অবশ্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে 'যুক্তি'। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন এক ব্যবস্থা, এখানে আমরা সবাই যুক্তি দিতে বা যুক্তি-তর্ক করতে পছন্দ করি। যেটাকে আমরা যত বেশি যুক্তি দিয়ে বুঝাতে পারবো, সেটাকেই সবাই মেনে নিবো, হোক সেটা সত্য বা মিথ্যা। কিন্তু ধর্ম হচ্ছে 'অন্ধ বিশ্বাস' যেখানে যুক্তির চেয়ে বিশ্বাসের প্রাধান্যই বেশি; বিশ্বাস করবোতো আছে, না করলে নেই। এখানে সব সময় যুক্তি খাটে না। ঈমান বা বিশ্বাস নেই তো কোন ধর্মই নেই। তাই দেখা যায় যে তথাকথিত শিক্ষিত লোকদের চেয়ে অশিক্ষিত লোকেরাই বেশি ধর্মানুরাগী। কারণ তারা তাদের ধর্ম বিশারদদের কথা অন্ধভাবে বিশ্বাস করে, কোন যুক্তি তর্ক খুজতে যায়না।
অথচ হায়! আমরা যদি এই ইংরেজ শিক্ষা ব্যবস্থা অনুসরণ না করে যার যার ধর্ম শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে এই সমাজ ও দৈনন্দিন জীবনের কতো বিশাল এক পরিবরতনইনা দেখতে পেতাম। হয়তো দরকারই হতোনা কোনো ট্যাক্স ব্যবস্থার, দেখতে হতোনা চুরি-ডাকাতি, হত্যা-রাহাজানি অথবা মিথ্যার কারসাজি...।
Wednesday, December 21, 2016
Sunday, December 18, 2016
Subscribe to:
Posts (Atom)

